Skip to main content


সবজি রোল

সবজি রোল বা ভেজিটেবল রোল সব ফাস্টফুডের দোকানেই পাওয়া যায়। আবার বাড়িতেও হাতের কাছে যেসমস্ত সবজি রয়েছে তা দিয়ে সহজেই তৈরি করা যায়।

Ingredients

  • গাজর, মিহি ঝুরিঃ ১/২ কাপ
  • পেঁপে, মিহি ঝুরিঃ ১ কাপ
  • বরবটি, মিহি কুচিঃ ১/২ কাপ
  • পেঁয়াজ কুচিঃ ১ টেঃ চামচ
  • ময়দাঃ ১ কাপ
  • তেলঃ ১ টেঃ চামচ
  • পানিঃ ১ কাপ
  • সয়াসসঃ ১ টেঃ চামচ
  • টেস্টিং সল্টঃ ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়োঃ ১/২ চা চামচ
  • লবণঃ পরিমাণমতো

Steps

  •  Step 1
    পানি, লবণ, তেল চুলায় দিয়ে ফুটতে দিন, ফুটে উঠলে ময়দা দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন, খুব পাতলা করে রুটি বেলুন।
  •  Step 2
    সবজিগুলো তেল দিয়ে ভেজে নামানোর সময় ১ টেবিল চামচ ময়দা, কোয়ার্টার কাপ পানিতে গুলে সবজিতে দিন।
  •  Step 3
    রুটির একদিকে সবজি রেখে মুড়ে মুখ বন্ধ করে ডুবো তেলে ভেজে তুলুন।


Comments